শনিবার, মে ৯, ২০২৬

মিতসুবিশি মোটরস বাংলাদেশ শুরু করল নতুন হলিডে ক্যাম্পেইন ‘ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’

পাঠক প্রিয়

প্রেস বিজ্ঞপ্তি 

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ — গ্রাহকদের লাইফস্টাইল ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উপভোগ্য করার উদ্দেশ্যে মিতসুবিশি মোটরস বাংলাদেশ নতুন হলিডে ক্যাম্পেইন ‘ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’ শুরু করেছে। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা প্রতিটি নিশ্চিত বুকিং-এর সঙ্গে পাবেন লাইফস্টাইল ভাউচার, প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য, দেশের ও বিদেশের ভ্রমণের সুযোগ। অংশ নিতে হলে দেশের যেকোনো মিতসুবিশি অনুমোদিত শোরুম থেকে মিতসুবিশি এক্সপ্যান্ডার, এক্সপ্যান্ডার ক্রস, আউটল্যান্ডার স্পোর্ট, এক্লিপস ক্রস বা আসন্ন ‘মিতসুবিশি ডেস্টিনেটর’ মডেল বুকিং করতে হবে। গাড়ি ডেলিভারির পর গ্রাহকরা নিশ্চিত গিফট ভাউচার পাবেন এবং সাপ্তাহিক র‍্যাফেল ড্র-তে অংশগ্রহণের সুযোগ পাবেন।

র‍্যাফেল ড্র-এর পুরস্কার তালিকায় রয়েছে:

  • গ্র্যান্ড প্রাইজ: ঢাকা-টোকিও-ঢাকা ভ্রমণ

  • কুয়ালালামপুর ভ্রমণ

  • কক্সবাজারে অবকাশ যাপন

  • র‍্যানকন গুগল টিভি সহ বিভিন্ন প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য

  • প্রতিটি নিশ্চিত বুকিং-এর সঙ্গে ১০,০০০ টাকা মূল্যের লাইফস্টাইল ও ট্রাভেল ভাউচার জেতার সুযোগ

মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, “নতুন বছর মানেই নতুন শুরুর সময়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু গাড়ি কেনার অভিজ্ঞতা নয়, বরং গ্রাহকদের ভিন্ন এক অনুভূতি প্রদান করতে চাই। নিশ্চিত লাইফস্টাইল ভাউচার থেকে শুরু করে বিদেশ ভ্রমণের সুযোগ পর্যন্ত, প্রতিটি গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই আমাদের মূল লক্ষ্য।”

মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর সিইও মুইদুর রহমান তানভীর বলেন, “গ্রাহকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এই ক্যাম্পেইন সেই ধারাবাহিকতার অংশ, যেখানে আমরা এবং আমাদের পার্টনার ব্র্যান্ডগুলো একত্রিত হয়ে আকর্ষণীয় সব অফার প্রদান করছি।”

ক্যাম্পেইনের ট্রাভেল পার্টনার হলো শেয়ারট্রিপ, লাইফস্টাইল পার্টনার র‍্যানকন ইলেকট্রনিকস ও র‍্যাংগস ই-মার্ট। ব্যাংকিং পার্টনার হিসেবে আছে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক, যেখানে গ্রাহকরা বিশেষ ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি-তে ছাড় এবং দ্রুত ঋণ অনুমোদনসহ অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন।

সপ্তাহে একবার মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর ফেসবুক পেজ ও শোরুমগুলোতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ