সোমবার, আগস্ট ১০, ২০২৬

মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস ঘিরে রহস্য

পাঠক প্রিয়

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মাঝে মধ্যেই সরব হন সোশ্যাল মিডিয়ায়। নিজের জীবনের ভালোমন্দ অনেক কিছুই শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে। এবার অভিনেত্রীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে রহস্য।
হঠাৎ এমন পোস্ট কেনই বা দিলেন মাহি? সে প্রশ্ন ঘোরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

সোমবার (১৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। আর অভিনেত্রীর সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, মানুষের সঙ্গে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সঙ্গে না।

আরও পড়ুন… বাবুর মুখের দিকে তাকিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে : মাহি
এ দিকে পোস্ট করার কিছুক্ষণ পরেই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন এই চিত্রনায়িকা। তবে রহস্যময় এই পোস্টে তিনি জীবনযুদ্ধের কোনো ইঙ্গিত দিয়েছেন কী না? সেই প্রশ্নও যেন উঁকি দেয় তার অনুরাগীদের মনে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারকে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ