রবিবার, আগস্ট ৯, ২০২৬

মাস্তুল ফাউন্ডেশন রমজানে বিতরণ করবে ১০ লক্ষ রোজাদারের ইফতার

পাঠক প্রিয়

বিজ্ঞাপন বার্তা

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আবারও বৃহৎ পরিসরে ইফতার আয়োজন করতে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। চলতি মাসে বাংলাদেশ, সুদান এবং ফিলিস্তিনের গাজাসহ দেশ-বিদেশে মোট ১০ লক্ষ রোজাদারের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

মাসব্যাপী এই আয়োজন পরিচালিত হবে মাস্তুল মেহমানখানা থেকে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিদিন হাজারো মানুষ ইফতার গ্রহণ করবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হবে ইফতার সামগ্রী।

দেশের সীমানা ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হচ্ছে মাস্তুলের এই মানবিক কার্যক্রম। ইতিমধ্যে ফাউন্ডেশনের টিম গাজায় পৌঁছে রমজানের ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “আমাদের সকল কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়। প্রতি বছর রমজান মাসে আমরা লক্ষাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছি। এ বছর আমাদের লক্ষ্য, ইনশাআল্লাহ, ১০ লক্ষ রোজাদারের কাছে ইফতার পৌঁছে দেওয়া।”

তিনি আরও বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়; এটি সহমর্মিতা, দানশীলতা এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সময়। তাই ইফতার বিতরণের পাশাপাশি যাকাতভিত্তিক স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতেও আমরা কাজ করছি। সামান্য সহানুভূতি ও দায়িত্ববোধই বদলে দিতে পারে হাজারো পরিবারের ভবিষ্যৎ।”

মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত একটি জাতীয় প্রতিষ্ঠান। এক দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। তাদের মানবিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো—করোনা মহামারির সময় দাফন সেবা, ২০২২ ও ২০২৪ সালের বন্যায় জরুরি ত্রাণ বিতরণ, এবং ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্পে মানবিক সহায়তা প্রদান।

ফাউন্ডেশনের অন্যতম সফল প্রকল্প ‘যাকাত স্বাবলম্বী’ অসহায় ও যুবসমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করছে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলছে।

রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিনামূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিতদের একবেলার খাবার পৌঁছে দিচ্ছে। এছাড়া ঢাকার হাজারীবাগ বারইখালি এলাকায় রয়েছে নিজস্ব মাদ্রাসা, সেল্টারহোম, এতিমখানা ও মেহমানখানা। জাতীয় রাজস্ব বোর্ডের আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনে প্রদত্ত যেকোনো পরিমাণ যাকাত, দান বা সাদাকা আয়করমুক্ত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ