সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

মালয়েশিয়ায় ১৮ হাজার কর্মী পাঠানোর নামে ৩১৪ কোটি টাকা লুট

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে চুক্তিবহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচটি রিক্রুটিং এজেন্সির ২৬ জন মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক জানায়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর বিষয়টি কাজে লাগিয়ে অভিযুক্ত এজেন্সিগুলো বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোট ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা সংগ্রহ করে। তবে এ অর্থ ছিল অবৈধভাবে নেওয়া এবং কোনোটিই চুক্তিভুক্ত কর্মসংস্থান কার্যক্রমের আওতায় পড়েনি। বরং প্রতারণার মাধ্যমে এজেন্সিগুলো টাকা হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রথম মামলার আসামিরা হলেন জিএমজি লিমিটেডের চেয়ারম্যান মোছা. মনিহার, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাওলা, পরিচালক মোজাম্মেল হোসেন, তাসফিয়া মাউন ও ইসলাইল হোসাইন। ওই মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে বিএমইটি ও বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে মালয়েশিয়ায় পাঠাতে সরকারের নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন। অবৈধ পারিতোষিক গ্রহণ করে ২ হাজার ৮৩০ জনকে মালয়েশিয়ায় পাঠানোর নামে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত ৪৭ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।

দ্বিতীয় মামলায় ৩ হাজার ২৩৯ জন মালয়েশিয়ায় পাঠানো কর্মীর কাছ থেকে ৫৪ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দি জিএমজি এসোশিয়েট লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিদ হোসাইন হারুন, পরিচালক মোজাম্মেল হোসেন, আবদুর রহিম, নুরুল আমিন, গোলাম মাওলা, ইসলাইল হোসাইন ও তাসফিয়া মাউনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় আসামি হলেন কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, এমডি মোহাম্মদ মুনছুর ভূঁইয়া, পরিচালক আবদুল কুদ্দুস ভূঁইয়া, রাশেদা আকতার, নিলূফা কুদ্দুস, আওরঙ্গজেব ও শাহিনা খান। তাঁদের বিরুদ্ধে ৫ হাজার ২৭৫ জন শ্রমিকের কাছ থেকে ৭১ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

চতুর্থ মামলায় এম ই এফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আলতাফ হোসেন, এমডি মকবুল হোসেন ও পরিচালক হাইদার আলীকে আসামি করা হয়েছে। একই প্রক্রিয়ায় ৪ হাজার ৫৬৬ জনের কাছ থেকে ৭৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

পঞ্চম মামলায় ধামাসি করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান ওসমান গনি, এমডি নোমান চৌধুরী ও পরিচালক এনাম আহমেদ চৌধুরীকে আসামি করা হয়েছে। ৩ হাজার ৮৫৭ জনকে মালয়েশিয়ায় পাঠিয়ে নির্ধারিত ফির অতিরিক্ত ৬৪ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন তাঁরা। এর আগে এ ঘটনায় ১২টি মামলা হয়েছিল বলে জানিয়েছে দুদক।

দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের দুর্নীতি ও প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মামলাগুলো এখন তদন্তাধীন রয়েছে। দুদক আশা করছে, তদন্তের মাধ্যমে বিদেশগামী কর্মীদের সঙ্গে সংঘটিত এই প্রতারণার পুরো চিত্র উঠে আসবে এবং সংশ্লিষ্টরা আইনের মুখোমুখি হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ