সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মালয়েশিয়ায় সাজা শেষে ৪৯ বাংলাদেশিসহ ১১১ প্রবাসী দেশে ফেরত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড শেষে ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ৪৯ নাগরিক ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে প্রবাসী।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়ম ভঙ্গ, ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, অবৈধভাবে দেশে অবস্থানসহ বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রবাসীদের প্রত্যাবাসন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

ফেরত পাঠানো বাংলাদেশিদের বিষয়ে দেশে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ