অনলাইন ডেস্ক

মস্কো, ২৮ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের হাতে আটক দুই রুশ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার নিশ্চিত করেছেন, তারা বর্তমানে রাশিয়ার পথে রয়েছেন।
নাবিকদের আটক করা হয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগর থেকে ‘মারিনেরা’ নামের একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দের সময়। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ভেনেজুয়েলার তেল পরিবহন করছিল এবং এই কর্মকাণ্ড মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল।
জাহাজটিতে ২৮ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৭ জন ইউক্রেনীয়, ৬ জন জর্জীয়, ৩ জন ভারতীয় এবং ২ জন রাশিয়ান। গত ৭ জানুয়ারি ক্যারিবীয় সাগর থেকে জাহাজটি জব্দ করা হয়।
রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয়।


