শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে মফাভপনা হামলা, ভিডিও প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (Islamic Revolutionary Guard Corps – আইআরজিসি) দাবি করেছে, দেশটির মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত F-35 Lightning II যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic News Agency (ইরনা)-এর বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Middle East Eye এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়, আইআরজিসির দাবি অনুযায়ী, ‘নির্দিষ্ট সামরিক অভিযানের অংশ হিসেবে’ এই হামলা চালানো হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যদি এই দাবি নিশ্চিত হয়, তবে এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন F-35 Lightning II যুদ্ধবিমানে সরাসরি হামলার ঘটনা। একই সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে সরাসরি আক্রমণেরও প্রথম নজির হিসেবে বিবেচিত হবে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সীমিত সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এ ঘটনায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ