সোমবার, আগস্ট ১০, ২০২৬

মানূষদের সাহার্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক

পাঠক প্রিয়

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে করোনা ভাইরাসে আক্রান্ত মানূষদের সাহার্যার্থে চেক প্রদান

করোনা ভাইরাসে আক্রান্ত মানূষদের সাহার্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পক্ষ থেকে মে ১০, ২০২০ তারিখে সকাল ১০:৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোট ৪ কোটি ৩৯ লক্ষ টাকা প্রদান করা হয়।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাফফর হোসেন পল্টু, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও চেয়ারম্যান, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জনাব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব চেক গ্রহণ করেন। উল্লেখ্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৭৬টি কোম্পানীর মধ্যে ৭১টি কোম্পানী তহবিলে অর্থ প্রদান করেন। এছাড়াও পাঁচটি কোম্পানী তাদের কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ১ (এক) দিনের বেতন ১১ লক্ষ ৪৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেন।

এছাড়াও সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে যথাক্রমে জনাব অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম, চেয়ারম্যান, সাধারণ বীমা কর্পোরেশন, জনাব মোঃ মাকসুদুল হাসান খান, (অবঃ সচিব); চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, জীবন বীমা কর্পোরেশন এবং জনাব মোহাম্মদ মাহফুজুল হক, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), জীবন বীমা কর্পোরেশন উপস্থিত ছিলেন। সাধারণ বীমা কর্পোরেশন এর পক্ষ থেকে ১ কোটি টাকা এবং জীবন বীমার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ