শনিবার, আগস্ট ২২, ২০২৬

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠন

পাঠক প্রিয়

মানিকগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। তাঁরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ জানান।

সদর থানা-পুলিশ ও সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ফলপট্টির সামনে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান থেকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে চলে যায়। এ ঘটনার পর সেখানে পুলিশ আসে। পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা জড়ো হন এবং অবস্থান নেন।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাবি করেছেন, বিএনপি নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ