রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মাঠ প্রশাসনে রদবদল : ১৬৬ উপজেলায় নতুন ইউএনও রদবদল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকের (ডিসি) পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম ধাপে দেশের ১৬৬টি উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নতুন ইউএনওদের নির্বাচনকালীন প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং সমন্বয়মূলক ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও গতিশীল রাখতেই এই রদবদল—এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন ইউএনওরা এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনী প্রস্তুতি, সমন্বয় সভা এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণ শুরু করবেন।

উল্লেখ্য, এর আগে একই দিনে সরকার প্রথম ধাপে বেশ কয়েকটি জেলায় জেলা প্রশাসক পদেও রদবদল এনেছিল।

নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ