রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযান: দেশীয় অস্ত্র, গুলি ও তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং অস্ত্র নির্মাণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার কেরুনতলী-সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক গণমাধ্যমকে অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তি পাহাড়ি এলাকায় গোপন আস্তানা তৈরি করে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযানে যায় এবং ওই আস্তানা থেকে অস্ত্র–সরঞ্জামসহ তাকে আটক করে।

কোস্টগার্ড জানায়, অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, ৪ রাউন্ড ফাঁকা গুলি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ