বুধবার, জুলাই ৮, ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ২০ এমসিপিও পেলেন অনারারী কমিশন

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচিত এসব এমসিপিও তাদের দীর্ঘদিনের পেশাদারিত্ব, দক্ষতা ও নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অনারারী কমিশন লাভ করেছেন।

অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. হুমায়ুন কবির; মো. গিয়াস উদ্দিন; এ এস এম জামিউল আজিম; মো. আবু ইউসুফ; মো. মোশারফ হোসেন খান; মো. মোজাম্মেল হক; কে বি এম নূরুল ইসলাম; মোশাররফ হোসেন; মো. আব্দুল ওয়াহেদ; মো. নুরুল ইসলাম; মো. মোখলেছুর রহমান; মোহাম্মদ হাছান; সৈয়দ খালেদ রানা; মো. খায়রুজ্জামান; এ কে এম কামাল উদ্দিন; এস এম হাসিয়ার; মুহাম্মদ মোর্শেদ আলম মীর; মো. আয়নাল হক ভূঞা; মো. মাহমুদুল হাসান এবং হারুন অর রশিদ।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নৌবাহিনীর এ অনারারী কমিশন আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে এই কমিশন প্রদান নৌবাহিনীর সদস্যদের মনোবল ও পেশাগত অনুপ্রেরণা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ