বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

মহাকাশ থেকে তোলা ছবিতে ঝলমলে মক্কা: নাসার নভোচারীর ক্যামেরায় চমক

পাঠক প্রিয়

ডিজিটাল ডেস্ক

মহাকাশ থেকে তোলা এক ব্যতিক্রমী ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ডন পেটিট পৃথিবীর কক্ষপথ থেকে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর রাতের দৃশ্য ধারণ করেছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচু থেকে তোলা এই ছবিতে হজের নগরী মক্কা যেন আলোকিত এক নক্ষত্র—চারদিকে অন্ধকার মরুভূমির মাঝেও শহরটি উজ্জ্বল আলোয় স্পষ্টভাবে চিহ্নিত। ছবিতে মসজিদুল হারাম ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো আলোকবেষ্টিত হয়ে বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে।

ডন পেটিট ছবিটি প্রকাশের পরপরই তা হাজারো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর দৃষ্টি কাড়ে। অনেকেই মন্তব্য করছেন—মহাকাশ থেকেও মক্কার আধ্যাত্মিক মাহাত্ম্য যেন নতুনভাবে অনুভব করা যায়। কেউ কেউ এ দৃশ্যকে “ধরিত্রী থেকে নক্ষত্রের মতো আলোকিত নগরী” বলে বর্ণনা করেছেন।

নাসার সূত্র মতে, নভোচারীরা আইএসএস থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও নগরীর রাতের ছবি তোলেন গবেষণা এবং আলোক দূষণ বিশ্লেষণে সাহায্যের জন্য। ডন পেটিটের তোলা এই ছবিটি কেবল বৈজ্ঞানিক মূল্যই নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও বিশ্বব্যাপী মানুষের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে।

ছবিটি বর্তমানে নাসার অফিসিয়াল আর্কাইভ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকের মতে, এটি মহাকাশ থেকে তোলা “সবচেয়ে মনোমুগ্ধকর ধর্মীয় নগরীর” ছবিগুলোর একটি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ