নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। একই দিনে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রণালয়
প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন তারেক রহমান।
মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন (মন্ত্রী পর্যায়)
প্রজ্ঞাপন অনুযায়ী—
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
-
আমীর খসরু মাহমুদ চৌধুরী – অর্থ ও পরিকল্পনা
-
সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র
-
ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
-
হাফিজ উদ্দিন আহমেদ – মুক্তিযুদ্ধ বিষয়ক
-
আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ
-
ড. খলিলুর রহমান – পররাষ্ট্র
-
আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
-
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক
-
মিজানুর রহমান মিনু – ভূমি
-
নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি
-
খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
-
আরিফুল হক চৌধুরী – শ্রম, প্রবাসী কল্যাণ
-
জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার
-
মোহাম্মদ আমিন উর রশিদ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য
-
আফরোজা খানম রিতা – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
-
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ
-
আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
-
মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক
-
জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত
-
দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
-
আ ন ম এহসানুল হক মিলন – শিক্ষা ও প্রাথমিক শিক্ষা
-
সরদার মো. সাখাওয়াত হোসেন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
-
ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ, আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তি
-
শেখ রবিউল আলম – সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন
প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
-
এম রশিদুজ্জামান মিল্লাত – বেসামরিক বিমান
-
অনিন্দ্য ইসলাম অমিত – বিদ্যুৎ, জ্বালানি
-
মো. শরীফুল আলম – বাণিজ্য, শিল্প, বস্ত্র
-
শামা ওবায়েদ ইসলাম – পররাষ্ট্র
-
সুলতান সালাউদ্দিন টুকু – কৃষি ও খাদ্য সংশ্লিষ্ট
-
ব্যারিস্টার কায়সার কামাল – ভূমি
-
ফরহাদ হোসেন আজাদ – পানি সম্পদ
-
মো. আমিনুল হক – যুব ও ক্রীড়া
-
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – পার্বত্য চট্টগ্রাম
-
হাবিবুর রশিদ – পরিবহন সংশ্লিষ্ট
-
মো. রাজিব আহসান – পরিবহন সংশ্লিষ্ট
-
মো. আব্দুল বারী – জনপ্রশাসন
-
মীর শাহে আলম – স্থানীয় সরকার
-
মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি – অর্থ ও পরিকল্পনা
-
ইশরাক হোসেন – মুক্তিযুদ্ধ বিষয়ক
-
ফারজানা শারমীন – মহিলা ও শিশু বিষয়ক
-
শেখ ফরিদুল ইসলাম – পরিবেশ
-
মো. নুরুল হক নুর – শ্রম ও প্রবাসী কল্যাণ
-
ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার
-
এম ইকবাল হোসেইন – দুর্যোগ ব্যবস্থাপনা
-
এম এ মুহিত – স্বাস্থ্য
-
আহম্মদ সোহেল মঞ্জুর – গৃহায়ন
-
ববি হাজ্জাজ – শিক্ষা
-
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম – সংস্কৃতি
নতুন সরকারে অর্থনীতি, আইনশৃঙ্খলা, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। এখন প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন এবং নীতিনির্ধারণে নতুন মন্ত্রিসভার কার্যক্রম শুরু হবে।


