প্রেস বিজ্ঞপ্তি

মনোস্পুল বাংলাদেশ পিএলসি সোমবার তার ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে হাইব্রিড সিস্টেমে আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল মহীউদ্দীন।
সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫% স্টক লভ্যাংশ ও ৫% নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মো. ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, মো. আনোয়ার হোসেন, এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান ও প্রফেসর ড. শামসুন্নাহার।
মোট ৫৫ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির নতুন নামকরণ এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় উদ্যোগকে স্বাগত জানানো হয়।
সভায় অংশগ্রহণকারীরা কোম্পানির ব্যবসায়ের ভবিষ্যৎ সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


