শুক্রবার, জুন ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক করলেন আমির খসরু

পাঠক প্রিয়

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে দেশে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে তেল মজুত করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে তেল আমদানির জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে এবং আগের তুলনায় বেশি তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, বর্তমান সংকটের মধ্যেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কিছু কালোবাজারি অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের কার্যকলাপ রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

আমির খসরু বলেন, “এই পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।”

ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা যখন ইতিহাস রচনার দায়িত্ব নেন, তখন তা অনেক সময় প্রোপাগান্ডায় পরিণত হয়। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাস নিরপেক্ষভাবে গবেষণা ও প্রামাণ্যতার ভিত্তিতে প্রকৃত ইতিহাসবিদদের মাধ্যমে রচিত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি বাজারের অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করছে বলে জানা গেছে।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ