শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

মধ্যপ্রাচ্যে এক হাজার প্যারাট্রুপার মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় এক হাজার প্যারাট্রুপার মোতায়েন করছে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্র দুটি এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলোর বরাত দিয়ে জানা যায়, মোতায়েনের এই পদক্ষেপে মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগটমায়ার এবং ডিভিশন স্টাফ উপস্থিত থাকবেন। এছাড়াও মোতায়েন করা হবে ১ম ব্রিগেড কমব্যাট টিমের একটি ব্যাটালিয়ন, যা বর্তমানে ডিভিশনের ইমিডিয়েট রেসপন্স ফোর্স (আইআরএফ) হিসেবে কাজ করছে।

সূত্র জানিয়েছে, ডিভিশন স্টাফ এবং ব্যাটালিয়নের প্রাথমিক অংশ এক সপ্তাহের মধ্যে মোতায়েন শুরু করবে। ব্রিগেডের বাকি অংশ পরবর্তী সময়ে মোতায়েন করা হবে, তবে পরিস্থিতির উন্নতির ওপর এটি নির্ভরশীল। ব্রিগেডটি মধ্যপ্রাচ্যে ‘প্রস্তুত ইউনিট’ হিসেবে কাজ করবে এবং প্রয়োজন পড়লে দ্রুত তলব করা হবে।

আইআরএফ হলো একটি বিশেষ ইউনিট, যা স্বল্প সময়ের নোটিশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকে। এটি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী হিসেবে কাজ করে এবং তলব করা হলে কয়েক ঘণ্টার মধ্যে মোতায়েনের সক্ষমতা রাখে। এই দায়িত্ব ব্রিগেডের বিভিন্ন দল পর্যায়ক্রমে পালন করে।

মার্কিন সামরিক পদক্ষেপটি ২০২০ সালের ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার পরের সময়কালের পদক্ষেপের সঙ্গে মিল রাখে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এর পর থেকেই পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। বর্তমানে যুদ্ধের ২৬তম দিন পার হয়েছে। ইরান বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে আসছে, যা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এ অবস্থায় হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

সূত্র: সিএনএন

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ