শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী কেয়া পায়েল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ছিলেন সক্রিয়।

এবারের নির্বাচনে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তিনি ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। ছবিতে ভোট দেয়ার পর তার আঙুলে কালি লাগানো চিহ্ন দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম।’ তার এই পোস্ট ভক্তদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

শুধু কেয়া পায়েলই নন, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অনেক তারকা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। অভিনয়শিল্পী, নির্মাতা ও শোবিজ সংশ্লিষ্ট অনেকেই সামাজিক মাধ্যমে ভোট দেয়ার মুহূর্ত শেয়ার করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ