সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ভূমিকম্প ইস্যুতে আতঙ্ক নয়, প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

পাঠক প্রিয়

বাসস 

দেশের শীর্ষস্থানীয় ভূতত্ত্ববিদ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও প্রস্তুতি জোরদার করা জরুরি।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিশেষজ্ঞরা এ মতামত ব্যক্ত করেন। বৈঠকে ভূমিকম্পের সাম্প্রতিক ধারা, দেশের ভূ-গঠন, ভবন নিরাপত্তা ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর আলোচনা হয়।

সভায় জানানো হয়, গত শুক্রবার ও শনিবার দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হলেও এগুলো বড় ধরনের কোনো ক্ষতির ঝুঁকি তৈরি করেনি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে মাঝেমধ্যে এমন কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক। তবে ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা আধুনিকায়ন করার ওপর জোর দেন তারা।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সভায় সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি ভূমিকম্প–পরবর্তী জরুরি সাড়া–প্রদানের সক্ষমতা শক্তিশালী করার নির্দেশ দেন।

বিশেষজ্ঞরা বলেন, আতঙ্কের পরিবর্তে তথ্যভিত্তিক সচেতনতা ও প্রস্তুতিই হতে পারে বড় ধরনের দুর্যোগ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ