শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যু, বংশালে রেলিং ভেঙে নিহত ৩

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হাজি আব্দুল রহিম (৪৭)মেহরাব হোসেন রিমন (১৩) রয়েছেন। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি

রাফির মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবনের রেলিং নিচে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের হাসপাতালে পাঠায়।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে, মানুষ হঠাৎ বের হয়ে আসে রাস্তায়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন সংশ্লিষ্ট জেলা ও থানা পর্যায়ে দ্রুত সমন্বয় করে কাজ করছে।

ঘটনাস্থলের আশপাশের ভবনগুলোতে ঝুঁকি আছে কি না তা যাচাই করতে কাজ শুরু করেছে সিটি করপোরেশনের প্রকৌশল দলও।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ