মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু রপ্তানির অনুমোদন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে।

শুক্রবার রাতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র জানায়, ভিয়েতনামের প্রচলিত বিধি অনুযায়ী কোনো দেশ থেকে আলু আমদানির আগে সংশ্লিষ্ট দেশের প্রতিষ্ঠানগুলোকে কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে অনুমোদন প্রদান করা হয়।

এ প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়-এর সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। হ্যানয়ে অবস্থিত দূতাবাসের সক্রিয় সহযোগিতায় প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ এখন ভিয়েতনামে আলু রপ্তানির জন্য আনুষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। এর ফলে দেশের কৃষকরাও ন্যায্য মূল্য পেয়ে সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, এই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্য—বিশেষ করে তিলসহ বিভিন্ন উদ্ভিদজাত পণ্য—ভিয়েতনামের বাজারে প্রবেশের পথ আরও সুগম হবে।

তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও ভিয়েতনামের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণে কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ