বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ভালোবাসা দিবসে আসছে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের এই নাটকটি আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে প্রচার করা হবে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক তরুণকে ঘিরে, যে চরিত্রে অভিনয় করেছেন জোভান। কাব্য একজন সংবেদনশীল যুবক—সে কবিতা লেখে, গান গায় এবং একটি রেস্টুরেন্টে নিয়মিত গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে। ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই কুহু নামের এক মেয়েকে ভালোবাসে সে। তবে ভালোবাসার কথা কখনো মুখে বলতে পারেনি।

হঠাৎ একসময় কুহু এলাকা ছেড়ে চলে যায়। বহু বছর পর আবার কুহুর দেখা পেলে কাব্যের চাপা পড়ে থাকা প্রেম নতুন করে জেগে ওঠে। কিন্তু আগের মতোই নিজের মনের কথা বলতে পারে না সে। যদিও নিজের কবিতা ও গানের মাধ্যমে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে থাকে। শেষ পর্যন্ত কাব্য কি কুহুকে ভালোবাসার কথা জানাতে পারবে—এই প্রশ্নের উত্তর মিলবে নাটকটি প্রচারের পর।

নাটকটি নিয়ে জোভান বলেন, এই নাটকটি তাদের কঠোর পরিশ্রমের ফল। নীহার সঙ্গে তার জুটি দর্শক সবসময় পছন্দ করে এবং ভালোবাসা দিবসে দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে নাজনীন নাহার নীহা বলেন, নাটকের গল্প সহজ, সরল ও সাবলীল। ভালোবাসা দিবসে এমন গল্প দর্শক সবসময় উপভোগ করে থাকেন।

নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভালোবাসা দিবসকে সামনে রেখে গল্প ও নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। গল্পের প্রয়োজনে জোভান ও নীহাকেই সবচেয়ে উপযুক্ত মনে হওয়ায় তাদের নিয়েই কাজটি করা হয়েছে।

নাটকটিতে দুটি গান রয়েছে। প্রথম গানটির কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর করেছেন নাজির মাহমুদ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘যে কথা হয়নি বলা’ নাটকটি ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ