শনিবার, আগস্ট ২৯, ২০২৬

ভারত সমর্থন জানাল ফ্রান্সকে

পাঠক প্রিয়

মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর কার্টুন দেখানো ও মুসলিম জঙ্গির হাতে এক শিক্ষকের মাথা কাটা ঘিরে উত্তপ্ত গোটা বিশ্ব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মুসলিম মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছেন। এর প্রতিবাদে ম্যাখোঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ভারত জানিয়ে দিয়েছে, এই বিতর্কে বিনা প্রশ্নে ফ্রান্সের পাশে রয়েছে তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে,যেভাবে ন্যূনতম আন্তর্জাতিক রীতিনীতি না মেনে প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাখোঁকে ব্যক্তিগত আক্রমণ করা হল, আমরা তার তীব্র নিন্দা করছি। যে ভয়াবহভাবে এক ফরাসি শিক্ষকের মাথা কেটে নেওয়া হয়েছে সেই জঘন্যতম জঙ্গি হামলায় স্তম্ভিত গোটা বিশ্ব। মৃত শিক্ষকের পরিবার ও ফ্রান্সের মানুষের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ভারতে কর্মরত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন এ জন্য দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ফ্রান্স সব সময় পরস্পরের পাশে রয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পড়াতে গিয়ে স্যামুয়েল প্যাটি নামে ৪৭ বছর বয়স্ক ওই স্কুল শিক্ষক ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ (স.)কে নিয়ে কার্টুন দেখান। এতে ১৮ বছরের এক চেচেন তরুণ ওই শিক্ষককে গলা কেটে হত্যা করে।

ভারতের মত নেদারল্যান্ডসও এসে দাঁড়িয়েছে ফ্রান্সের পাশে। প্রধানমন্ত্রী মার্ক রুটে টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে প্রেসিডেন্ট এরদোয়ান যে ভাষায় আক্রমণ করেছেন তা মানা যায় না। নেদারল্যান্ডস সম্পূর্ণভাবে ফ্রান্সের পাশে আছে, ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধকে সমর্থন করি আমরা। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, গোঁড়ামি ও কট্টরপন্থার বিরুদ্ধে।

একইসাথে কানাডার পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেছেন, আমরা ফরাসি বন্ধুদের পাশে আছি। ফ্রান্স সম্পর্কে তুরস্কের মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান দিতেই হবে।

সূএ:কালের কন্ঠ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ