বিবিসি বাংলা, ২৬ নভেম্বর ২০২৫

নয়াদিল্লি: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে বাংলাদেশের পাঠানো চিঠি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পরীক্ষাাধীন রয়েছে।
বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সবধরনের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশের সরকার কোন পদক্ষেপ নিতে পারে তা আদালত ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রেখে পর্যালোচনা করবে বলে জানা গেছে।


