রবিবার, আগস্ট ৩০, ২০২৬

ভারতে আটক ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফেরত, ২৩ ভারতীয় মৎস্যজীবীকে পাঠানো হয়েছে ভারতে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বুধবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৎস্যজীবীদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী স্বদেশে ফিরেছেন। একই সময়ে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে যথাযথ প্রক্রিয়ায় ভারতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিনিধিদল ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রহণ করেন। তাদের সঙ্গে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটও দেশে ফিরেছে। অন্যদিকে, ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে দুটি ভারতীয় ফিশিং বোট ভারতের হাতে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার পর দুই দেশের সমঝোতার ভিত্তিতে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

ফেরত আসা বাংলাদেশি মৎস্যজীবীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবার ও স্থানীয় প্রশাসনের হাতে হস্তান্তর করা হয়েছে। এই জটিল কার্যক্রম সফল করতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ