শনিবার, জুলাই ১৮, ২০২৬

ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয় জোরদার: স্থল ও সমুদ্রে একযোগে সামরিক প্রস্তুতি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা বলয়কে ধাপে ধাপে সুসংহত করার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। স্থল ও সমুদ্র—দু’দিকেই একযোগে সামরিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিচ্ছে যে পূর্ব সীমান্ত এখন ভারতের কৌশলগত অগ্রাধিকারের শীর্ষে।

এই প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে। বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের নৌ উপস্থিতি জোরদার করা, সামুদ্রিক নজরদারি বাড়ানো এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করাই এই ঘাঁটির মূল লক্ষ্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কলকাতা–হলদিয়া অক্ষকে আরও কার্যকর করে তুলবে এই নৌঘাঁটি, যা পূর্ব উপকূলে জরুরি মুহূর্তে দ্রুত নৌ মোতায়েনের সক্ষমতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

স্থলভাগেও ভারতের প্রস্তুতি কম নয়। উত্তর-পূর্ব ভারতের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে তিনটি নতুন সেনাঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ পথ। নতুন সেনাঘাঁটিগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও রসদ সরবরাহকে আরও সুরক্ষিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিকে, মিজোরাম রাজ্যেও সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ও দুর্গম ভূখণ্ডে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে সেখানে নতুন সেনা গঠন ও পাহাড়ি যুদ্ধ প্রশিক্ষণে জোর দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখা এবং যে কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি দ্রুত মোকাবিলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারতের এই সমন্বিত প্রস্তুতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে পূর্ব দিককে ঘিরে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয় নয়াদিল্লি। সামুদ্রিক ও স্থল—উভয় ক্ষেত্রেই শক্ত অবস্থান গড়ে তুলে ভারত তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয়কে আরও দৃঢ় করতে চাইছে।

সূত্র: দিনপত্র ও কলকাতা ২৪/৭

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ