বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, বাংলাদেশে হবে সামরিক ইন্ড্রাষ্ট্রিয়াল জোন

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগে যে জায়গাটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে জি-টু-জি কাঠামোর আওতায় চিহ্নিত ছিল, সেই প্রকল্প বাতিল হওয়ায় প্রায় ৮৫০ একর জমি খালি রয়েছে। ওই জমিতেই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বেজার গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সভা শেষে আশিক চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নিয়ে আলোচনা করছি। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সামরিক শিল্পের চাহিদা দ্রুত বাড়ছে। একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি এখন একটি বড় গ্রোথ সেক্টর।”

তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে, সরবরাহ সংকট সবচেয়ে বেশি হয় মৌলিক সামরিক সরঞ্জামে। “৫ম বা ৬ষ্ঠ প্রজন্মের ফাইটার জেটে সংকট হয় না, সংকট হয় গুলি, ট্যাংকের এক্সেল, সাধারণ যন্ত্রাংশে। এই জায়গাগুলোতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে কিনা, তা নিয়ে আর্মড ফোর্সেস ডিভিশন, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।”

বেজার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, গভর্নিং বোর্ডে প্রস্তাবটি উপস্থাপনের পর নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। “আজ থেকেই মিরসরাইয়ের ওই ৮৫০ একর জমিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে ইয়ারমার্ক করা হলো। বেজার মাস্টার প্ল্যানে এটিকে অন্তর্ভুক্ত করা হবে।”

উল্লেখ্য, গত বছরের জুন পর্যন্ত ওই এলাকা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। পরে প্রকল্পটি বাতিল হওয়ায় জায়গাটি খালি পড়ে ছিল। এখন সেই স্থানেই গড়ে উঠবে দেশের প্রথম বড় পরিসরের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ