শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ব্রিটেন ইরানের ওপর হামলায় জড়িত নয়: প্রধানমন্ত্রী স্টারমার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্ট করেছেন, ইরানের ওপর সামরিক হামলায় ব্রিটেনের কোনও সরাসরি অংশগ্রহণ নেই।

স্টারমার জানান, মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে হামলার জন্য কিছু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে, তবে তা শুধুমাত্র ‘আত্মরক্ষামূলক’ উদ্দেশ্যে সীমিত পরিসরে অনুমোদিত। তিনি আরও বলেন, “ইরাক যুদ্ধের ভুল আমাদের স্মরণে আছে। আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। ইরানের বিরুদ্ধে হামলায় ব্রিটেন জড়িত ছিল না এবং ভবিষ্যতেও আমরা আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবো না।”

প্রসঙ্গত, ২০০৩ সালে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেন একসঙ্গে সামরিক অভিযান চালিয়েছিল, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল। সেই সময়ে সমালোচনা ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পদত্যাগের অন্যতম কারণ হিসেবে ধরা হয়।

স্টারমার আরও বলেন, ব্রিটেন পশ্চিম এশিয়ায় আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চালাবে। ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যেই পশ্চিম এশিয়ার আকাশে অবস্থান করছে এবং বিভিন্ন হামলা ঠেকাতে তারা কার্যকর ভূমিকা রেখেছে। তবে তিনি নিশ্চিত করেছেন, ব্রিটেনের সামরিক উপস্থিতি আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়।

গত শনিবার মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরান এমন কিছু দেশে হামলা চালাচ্ছে, যেগুলি তাদের ওপর সরাসরি হামলা করেনি। স্টারমার জানান, এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় অন্তত দুই লাখ ব্রিটিশ নাগরিক ঝুঁকিতে রয়েছেন। তিনি বিশেষভাবে বাহরিনের একটি ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, সেনাকর্মীরা অল্পের জন্য আক্রমণ থেকে রেহাই পেয়েছেন।

স্টারমার বলেন, “সর্বোচ্চ নেতার মৃত্যুতেও ইরান হামলা থেকে বিরত থাকবে না। তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। আমরা ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত থাকছি না, কারণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই অঞ্চল ও বিশ্ব শান্তির জন্য সঠিক পথ।”

সূত্র: আনন্দবাজার

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ