শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, আহত মার্কিন সেনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

The remains of the wreckage of a drone that was shot down are seen at Ain al-Asad air base in Anbar province, Iraq January 4, 2022. Iraqi Media Security Cell/Handout via REUTERS

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। চলমান আঞ্চলিক সংঘাত শুরুর পর থেকে ব্রিটিশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এটি তৃতীয় সফল হামলা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঘাঁটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বুধবার রাতে ইরানি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয় এরবিলের একটি বিমান ঘাঁটি। ব্রিটিশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হলেও আরও কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটির ভেতরে আঘাত হানে।

হামলায় ঘাঁটিতে অবস্থানরত কয়েকজন মার্কিন সেনা আহত হন। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে।

পারমানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, এরবিল ও বাগদাদে একাধিক হামলা চালানো হয়েছে এবং এসব হামলা ছিল অত্যন্ত সুসমন্বিত।

তিনি জানান, এরবিলে অবস্থানরত ব্রিটিশ কর্মীরা ঘাঁটির প্রতিরক্ষায় সহায়তা করেছেন। তারা দুটি ড্রোন ভূপাতিত করলেও কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ক্যাম্পে আঘাত হানে।

এর আগে গত ১ মার্চ একই ঘাঁটিতে আরেকটি হামলার ঘটনা ঘটে। সে সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন।

এদিকে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমান ঘাঁটিতেও একটি ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সামান্য।

যুক্তরাজ্যের সংসদ সদস্য জেরেমি করবিন বলেছেন, ব্রিটেনকে আবারও একটি ‘অবৈধ যুদ্ধে’ জড়িয়ে ফেলা হয়েছে এবং এতে দেশটির নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তিনি সরকারের কাছে এই সংঘাতে জড়িত থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। গত এক সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি–১ ল্যান্সার বোমারু বিমান ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরাকের ওই ঘাঁটি থেকে তাদের সব সেনা সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইতালি। ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, আগে থেকেই শুরু হওয়া সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ