সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বৈচিত্র্য বাধাগ্রস্ত হলে ফ্যাসিবাদ ফিরে আসবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

পাঠক প্রিয়

ঢাকা 

সমাজ ও রাষ্ট্রজুড়ে চিন্তা–চেতনা ও আচারের বৈচিত্র্যকে দমন বা বাধাগ্রস্ত করা হলে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠা অবশ্যম্ভাবী—এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, জুলাই বিপ্লবের সফলতা নির্ভর করছে ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার চর্চার ওপর। কিন্তু যারা ইনসাফ ও দরদের পরিবর্তে নতুন মাত্রায় জুলুম ও সহিংসতার পথ বেছে নিচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।

রোববার এক বক্তব্যে তিনি বলেন, “জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন—এটাই ছিল জুলাই বিপ্লবের অঙ্গীকার। অথচ এখনো যারা ভিন্নমতের মানুষদের ওপর অত্যাচার করছে, তারা মূলত ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরি করছে।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, সমাজে চিন্তা ও আচারের বৈচিত্র্য একটি সভ্য রাষ্ট্রের ভিত্তি। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীদের ওপর সকল ধরনের জুলুম ও নিপীড়ন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথাগুলো লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ তাঁর পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে।

তিনি আশা প্রকাশ করেন, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ