বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বেলারুশে রাশিয়ার হাইপারসনিক ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, মিনস্ক: বেলারুশে রাশিয়ার নতুন হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, “গতকাল থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো বেলারুশে মোতায়েন রয়েছে এবং এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় ব্যবহার করার পর রাশিয়া প্রকাশ্যে এনেছিল। বিশেষজ্ঞরা এই হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করার অংশ হিসেবে দেখছেন। উভয়পক্ষের সংঘাত বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের পথে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের ভূখণ্ড ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার সময় মস্কোর জন্য ব্যবহার করা হয়েছিল। গত আগস্টে, বেলারুশ জানিয়েছিল, তারা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ সামরিক মহড়া ‘জাপাদ-২০২৫’ এর সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করবে।

সূত্র: এনবিসি নিউজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ