মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’: মেডিকেল বোর্ড

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ‘আনপ্রেডিকটেবল’ বলে জানিয়েছে তার চিকিৎসা তত্ত্বাবধায়ক দেশি-বিদেশি মেডিকেল বোর্ড। বোর্ডের তথ্য অনুযায়ী, কখন কোন জটিলতা বৃদ্ধি পাবে বা শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি ঘটবে, তা কোনো চিকিৎসকই নির্ধারণ করতে পারছেন না।

বর্তমানে খালেদা জিয়ার বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। তবে এভারকেয়ার হাসপাতালে প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।

মেডিকেল বোর্ড জানায়, গত কয়েক দিনের তুলনায় ২৭ নভেম্বর ধরা পড়া একিউট প্যানক্রিয়েটাইটিসসহ শরীরের অন্যান্য জটিলতায় বিশেষ পরিবর্তন হয়নি। শ্বাসকষ্ট, রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হওয়ায় শুরুতে তাঁকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে স্থানান্তর করা হয়েছে।

গুরুতর ইনফেকশন প্রতিরোধে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চালানো হচ্ছে।

মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ