শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের গভীর শোক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)।

সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারালো। তার জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি অর্জন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে—বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষায়—গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এমন এক উন্নয়নপথে অগ্রসর হয়, যাকে বিশ্বব্যাংক একসময় ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে আখ্যায়িত করেছিল।

সার্ক মহাসচিব আরও বলেন, ১৯৯৩–৯৫ এবং ২০০৫–০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা, দূরদর্শিতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার ভূমিকা সার্ক কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকবার্তায় সার্ক সচিবালয়ের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতৃত্ব এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সার্ক মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের জনগণ এই শোক কাটিয়ে উঠে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার আজীবন লড়াই থেকে প্রেরণা গ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ