মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা : জাতিসংঘ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় জনসংখ্যার চাপ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল মহানগরগুলোর মধ্যে অন্যতম এই শহরে মানুষের বসবাস বাড়ছে নজিরবিহীন হারে। সর্বশেষ জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা গেছে—ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অনেক বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু সাম্প্রতিক হিসাব বলছে, টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। আর তৃতীয় স্থানে সরে গেছে টোকিও।

২০০০ সালের দিকে জাতিসংঘ প্রথম টোকিওকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে চিহ্নিত করেছিল। তবে সাম্প্রতিক জনসংখ্যা প্রবৃদ্ধি ও নগরায়ণের কারণে এ তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার গত দুই দশক ধরে ধারাবাহিকভাবে উচ্চ অবস্থানে রয়েছে, যা অবশেষে শহরটিকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের মর্যাদায় পৌঁছে দিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহৎ শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে আসবে ঢাকা। দ্রুত নগরায়ণ, গ্রাম থেকে শহরমুখী জনস্রোত, বাণিজ্যিক বিস্তার ও কর্মসংস্থানের সুযোগ বাড়ায় ঢাকার আকার প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার এই দ্রুত প্রবৃদ্ধি বড় সুযোগ তৈরি করলেও পরিকল্পনাহীন উন্নয়ন, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, পানি–নর্দমা সংকট ও দূষণসহ নানামুখী চ্যালেঞ্জও তৈরি করছে। তাই ভবিষ্যতের ঢাকা টিকিয়ে রাখতে অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও নগর ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ