শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি আবিস্কার করল নাসা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিমানের জ্বালানি সাশ্রয়ে নতুন একটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্রযুক্তি ভবিষ্যতে দ্রুতগতির বিমানেও ব্যবহার করা যেতে পারে।

নতুন এই উইং নকশার নাম দেওয়া হয়েছে ক্রসফ্লো অ্যাটেনুয়েটেড ন্যাচারাল ল্যামিনার ফ্লো (CATNLF)। পরীক্ষায় দেখা গেছে, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি গবেষণা বিমান রানওয়ে ছাড়ার আগেই ঘণ্টায় প্রায় ২৩১ দশমিক ৭৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছে। গবেষকদের মতে, এটি বিমানের ঘর্ষণ ও বায়ুর প্রতিকূলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

নাসা জানিয়েছে, এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো বিমানের ডানার ওপর দিয়ে প্রবাহিত বায়ুর পাতলা স্তরকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা। এর ফলে বায়ুর ঘর্ষণ ও টার্বিউলেন্স কম তৈরি হয়। এতে ইঞ্জিনকে কম শক্তি ব্যয় করতে হয় এবং জ্বালানি খরচ কমে যায়।

মহাকাশ গবেষকদের মতে, বড় বাণিজ্যিক বিমান যেমন বোয়িং ৭৭৭–এ এই প্রযুক্তি প্রয়োগ করা হলে বছরে প্রায় ১০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব হতে পারে। এতে শুধু বিমান সংস্থার খরচ কমবে না, পরিবেশে কার্বন নিঃসরণও কমে আসবে।

এই প্রযুক্তি পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা প্রায় ৩ ফুট উচ্চতার একটি মডেল নাসার এফ-১৫বি গবেষণা বিমানের নিচে সংযুক্ত করা হয়েছিল। বাস্তব বাতাসের প্রবাহে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এ জন্য আলাদা করে পূর্ণ আকারের নতুন বিমান তৈরি করার প্রয়োজন হয়নি।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি সুপারসনিক বা শব্দের চেয়েও দ্রুতগতির বিমানে প্রয়োগের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বড় বাণিজ্যিক বিমানের জ্বালানি সাশ্রয়ের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতে বড় পরিবর্তন আসতে পারে।

সূত্র: স্ল্যাশগিয়ার

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ