শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়গকারীদের সুরক্ষা” বিষয়ক আলোচনা

পাঠক প্রিয়

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে “পুঁজিবাজারে কোভিড-১৯ এর প্রভাব, বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও বিনিয়োগকারীদের সুরক্ষা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ থেকে দুপুর ১:১০ পর্যন্ত অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার স্বাগত বক্তব্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, “পুঁজিবাজার টিকে থাকে বিনিয়োগকারীদের মাধ্যমে। পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে হবে।  বিনিয়োগকারীদের সচেতন করতে বিনিয়োগ শিক্ষাও গুরুত্বপূর্র্ণ। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

 

সভায় “বিনিয়োগ শিক্ষার গুরুত্ব” বিষয়ক আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, “গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের উচিত হবে জেনে বুঝে ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। এটা করতে পারলে এখান থেকে সহজেই রিটার্ন পাওয়া সম্ভব।” বিআইসিএমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিনিয়োগকারীদের এডুকেটেড করতে বিআইসিএম ইতোমধ্যেই ভালো কিছু কোর্স ডিজাইন করেছে। ডিপ্লোমার পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামও চালু করছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

 

ইন্সটিটিউটের ডেপুটি রেজিস্ট্রার জনাব আসিফ ইমরানের সঞ্চালনায়, “নিয়ন্ত্রকের দৃষ্টিকোন থেকে বিনিয়োগকারীর সুরক্ষার গুরুত্ব” বিষয়ক সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ, সিজিআইএ, পরিচালক-স্টাডিজ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট; “বিনিয়োগ শিক্ষার গুরুত্ব” বিষয়ক সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এবং “পুঁজিবাজারে কোভিড-১৯ মহামারীর প্রভাব” বিষয়ক সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী অধ্যাপক জনাব সাফায়েদুজ্জামান খান।


আলোচনায় অংশগ্রহ্ণণকারীদের মধ্যে রাস্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান নির্বাহী, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও, গবেষক, শিক্ষক, এবং সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন আলোচকবৃন্দ। তারা বলেন, এরকম আলোচনা সভার মাধ্যমে অনেক গুরুত্বপুর্ণ বিষয় উন্মোচিত হয়, যা নিতি-নির্ধারনী পর্যায়েও কাজে আসবে। 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ