শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বিজয় দিবসের আকাঙ্খা অর্থনৈতিক মুক্তি : বিএইপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পাঠক প্রিয়

 অনলাইন ডেস্ক

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ – মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সাম্। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি একটি শুভেচ্ছা বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় সুফি সামস্ বলেন, আজ আমরা উদযাপন করছি মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী। ১৯৭১ সালে আমাদের প্রিয় মাতৃভূমির জন্য প্রায় ৩০ লাখ বাঙালি প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। তাদের রক্তে লেখা এই বিজয়ের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। আজ ৫৪ বছর পর আমরা স্বাধীন, কিন্তু সেই অর্থনৈতিক মুক্তির চূড়ান্ত আকাঙ্খা এখনও অধরাই রয়ে গেছে।

তিনি আরও বলেন, আজকের দিনে আমি বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইপির পক্ষ থেকে দেশের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে—কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, উলামা-আলেম-পীর-মাশায়েক, বিএইচপির সকল নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছাসহ আহ্বান জানাই অর্থনৈতিক মুক্তির শপথ গ্রহণে

সুফি সামস্ বলেন, আমাদের লক্ষ্য একটাই, অর্থনৈতিক মুক্তি অর্জনই হবে একটি শান্ত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের মূল চাবিকাঠি। অর্থনৈতিক মুক্তি অর্জন হলেই অশান্ত বাংলাদেশ শান্ত হয়ে যাবে।

বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,আজকের মহান বিজয় দিবসে আমরা কেবল অতীতের বীরত্ব স্মরণ করব না, বরং সেই বীরত্বকে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সংগ্রামে প্রয়োগ করার শপথও নেব। বিজয়ের এই ইতিহাস আমাদের শেখায়, একতা, বৈষম্যহীনতা, সংকল্প ও পরিশ্রমেই সম্ভব দেশের প্রকৃত মুক্তি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ