বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

বিএনপি উপ-নির্বাচনে অংশ নিবে

পাঠক প্রিয়

জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনে যাওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামীকাল জানানো হতে পারে। বৈঠকের পর দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আগামীকাল থেকে পাবনা-৪ আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরুর কথা জানানো হয়। দলীয় সূত্র বলছে, এর মাধ্যমে নির্বাচনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বৈঠক সূত্র জানায়, পাঁচটি আসনের উপ-নির্বাচন, ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংগঠনিক কার্যক্রম, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং উন্নত চিকিৎসাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

বিকেল সোয়া ৫টায় ভার্চুয়ালি দলের নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠক শুরু হয়।

এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহামুদ টুকু।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ