মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বিএইচপির শোক : নারায়ণগঞ্জ জেলা সভাপতি আইয়ুব আলীর মায়ের ইন্তেকাল

পাঠক প্রিয়

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আইয়ুব আলীর মা হাফিজা বেগম আজ শনিবার ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। তিন ছেলে এক মেয়ে ওয়ারিশ লেখে ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন। রাত ১০:৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা ইন্দ্রাকপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি’র চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান ও মহাসচিব ড. সুফি সাগর সামস্ এক শোক বার্তায় দলের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এ সময় এক ভিডিও বার্তায় বিএইচপি মহাসচিব বলেন, ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে প্রথমে জনগণকে ধার্মিক হতে হয়। ধর্মের মর্ম হৃদয়ঙ্গম করতে হবে। পানির ধর্ম শীতল করা এবং নিম্নগামী হওয়া। আগুনের ধর্ম নিজে দগ্ধ হওয়া এবং অন্যকে দগ্ধ করা। বায়ুর ধর্ম অক্সিজেন প্রদান ও প্রবাহিত হওয়া। মাটির ধর্ম জীবের জন্য খাদ্য উৎপাদন করা এবং বর্জ্য মাটিতে রূপান্তর করা। এভাবে সকল সৃষ্টির নিজস্ব ধর্ম আছে। অনুরূপ মানুষেরও ধর্ম আছে। মানুষের স্বভাব হলো মানুষের ধর্ম। ভালো এবং মন্দ দ্বারা গঠিত মানুষের স্বভাব। যারা ভালোকে গ্রহণ করেন এবং মন্দকে বর্জন করেন তারা ধার্মিক। পৃথিবীর সকল ধর্ম এই শিক্ষা প্রদান করে।  এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, শিখ বলে কোন কথা নেই।

তিনি আরো বলেন, মহানবী রসূলে করিম (স) পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করেন। এই সংবিধান ‘মদিনা সনদ’ নামে পরিচিত। মদিনা সনদ সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ একটি সর্বোচ্চ উতকৃষ্ট সংবিধান। পৃথবীর সকল সংবিধানের মূলনীতি সমূহ মদিনা সনদের তৈরি। মদিনা সনদের অনুকরণে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ নীতি অবলম্বন করেছে। মদিনা সনদ অবশ্যই ধর্মভিত্তিক সংবিধান।

সুফি সামস্ বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা হলো, ‌ধর্ম যার যার বাংলাদেশ সবার। যার যার ধর্ম অনুষ্ঠান ও অনুশীলন সে সে করবেন; কেউ কারো ধর্ম অনুশীলন কিংবা ধর্মানুষ্ঠানে বাঁধা দিতে পারবেন না।  রাষ্ট্র এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে।  রাষ্ট্র সকল ধর্মকে রক্ষা করবে।

মো: ইব্রাহিম খলিল বাদল/বিডিরিপোর্টস

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ