রবিবার, মে ৩১, ২০২৬

বাবাকে ‘প্রথম ও সবচেয়ে বড় আদর্শ’ বললেন জাইমা রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তারেক রহমান–এর মেয়ে জাইমা রহমান বাবার ব্যক্তিগত জীবন, পরিশ্রম ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে জাইমা রহমান তার বাবাকে জীবনের ‘প্রথম ও সবচেয়ে বড় আদর্শ’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, ছোটবেলায় সবার মনেই একটি বিশ্বাস কাজ করে—তাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবারাই সন্তানের জীবনের প্রথম অনুপ্রেরণা হয়ে ওঠেন। তার ভাষায়, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।”

পোস্টের শেষাংশে তিনি দেশের প্রতি তারেক রহমানের ভালোবাসা ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। জাইমা রহমান বলেন, বাংলাদেশের জনগণের প্রতি গভীর ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।”

জাইমা রহমানের এই আবেগঘন পোস্টটি প্রকাশের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করে তারেক রহমানের নেতৃত্বগুণ, পরিশ্রম ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক আবেগ ও রাজনৈতিক আদর্শের সমন্বয়ে দেওয়া এমন বক্তব্য জনমনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তা রাজনৈতিক পরিসরেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ