শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার: ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা

পাঠক প্রিয়

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন (৪৫) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে তিনি শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার এক বাড়িতে অভিযান চালায় বাগমারা থানা পুলিশ। এ সময় পুলিশ উপস্থিত টের পেয়ে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন আমজাদ হোসেন। এতে তিনি আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আমজাদ হোসেনের শ্বশুরবাড়িতে অভিযান চালালে তিনি ভয়ে লাফ দেন। এতে পায়ের গোড়ালিতে আঘাত পান।

গ্রেপ্তার আমজাদ হোসেন তাহেরপুর পৌরসভার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য এনামুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকেই আমজাদ হোসেন গা–ঢাকা ছিলেন। পুলিশের অভিযান বাড়লে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে আত্মগোপন করেন।

পুলিশ বলছে, এলাকায় নাশকতার পরিকল্পনা ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে আমজাদ হোসেন অন্যতম ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ