বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

বাগদাদে দূতাবাসে রকেট হামলা

পাঠক প্রিয়

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। ইরাক থেকে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন থেকে ঐতিহাসিক ঘোষণা আসার পরই এই হামলা হলো।

গতকাল মঙ্গলবার এই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।ইরাকি সেনাবাহিনীর তথ্যমতে, বাগদাদের অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। এই গ্রিন জোনেই মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি মিশন অবস্থিত। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। তারা বেসামরিক লোকজন। ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাতটি রকেটই ছোড়া হয়েছে বাগদাদের পূর্বাঞ্চলের একই এলাকা থেকে। বার্তা সংস্থা এএফপির একাধিক প্রতিবেদক পরপর কয়েকটি রকেট ছোড়া, আকাশে আগুনের লাল ফুলকি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাঁদের ধারণা, বাগদাদের মার্কিন দূতাবাস রকেট প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে মার্কিন দূতাবাসে রকেট প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিষয়ে ওই মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ২০১৯ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকে বিদেশি দূতাবাস, সেনা ও অন্যান্য লক্ষ্যবস্তু ‘টার্গেট’ করে ৯০টির মতো রকেট ও বোমা হামলা হয়েছে। ইরাকের ইরান-সমর্থিত কট্টর গোষ্ঠীদের এসব হামলার জন্য দায়ী করা হয়। ইরাকে এখন প্রায় ৩ হাজার মার্কিন সেনা রয়েছেন। দেশটি থেকে আড়াই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকেও প্রায় একই সংখ্যক সেনা সরাচ্ছে দেশটি।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ