মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বাংলালিংক অর্জন করল আন্তর্জাতিক আইএসও সনদ, গ্রাহক তথ্য সুরক্ষায় অঙ্গীকার

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গ্রাহক তথ্যের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিত করার ক্ষেত্রে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে, যা বিশ্বের অন্যতম স্বীকৃত ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) মানদণ্ড।

সনদ অর্জনের মাধ্যমে বাংলালিংক প্রমাণ করেছে, গ্রাহকের তথ্য সুরক্ষা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণের ক্ষেত্রে তাদের দৃঢ় অঙ্গীকার অব্যাহত আছে। এর জন্য প্রতিষ্ঠানটির নীতিমালা, পরিচালন কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের মধ্যে রয়েছে সিকিউরিটি গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাসেট ও ভেন্ডর ম্যানেজমেন্ট, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোল।

বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, “এই সনদ গ্রাহকদের তথ্য সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও জোরদার করছে। ডিজিটাল সেবার ওপর গ্রাহকদের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও ধারাবাহিকভাবে উন্নত করা হবে।”

তিনি আরও যোগ করেন, “গ্রাহকরা যেন নিশ্চিন্তে বাংলালিংকের ডিজিটাল সেবা ব্যবহার করতে পারেন, সেজন্য ভবিষ্যতেও সাইবার নিরাপত্তা ও কমপ্লায়েন্স কাঠামো আরও শক্তিশালী করা হবে। আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, কর্মীদের সচেতনতা কর্মসূচি এবং ধারাবাহিক দক্ষতা উন্নয়নে বিনিয়োগ অব্যাহত থাকবে।”

বাংলালিংক উল্লেখ করেছে, দেশের টেলিযোগাযোগ খাতে পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি ডিজিটাল স্থিতিশীলতা ও গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ