শনিবার, জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা উদ্বেগের কথা কথা জানাল নয়াদিল্লি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরের দিকে তাকে তলব করা হয় বলে জানিয়েছে নয়াদিল্লি।

এদিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ জানাতেই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়েছে। এ সময় ‘কিছু গোষ্ঠীর’ কর্মকাণ্ডের বিষয়ে বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।

ভারতের দাবি, কিছু লোক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এ বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ‘একটি মহল’ যে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। এই সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের মধ্য দিয়ে, যা পরবর্তীতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে বলেও পুনর্ব্যক্ত করা হয়।

একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত—এ কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

উল্লেখ্য, এর আগে গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে ভারতকে সতর্ক করা হয়। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার দাবি জানায় ঢাকা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ