সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এই সতর্কতার আওতায় মার্কিন নাগরিকদের এসব দেশে ভ্রমণের সময় ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত সিডিসির এক ঘোষণায় জানানো হয়, বর্তমানে কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে চিকুনগুনিয়া রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এসব অঞ্চলে ভ্রমণকারীদের মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণমণ্ডলীয় এসব অঞ্চলে সাম্প্রতিক সময়ে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। রোগটির নির্দিষ্ট কোনো কার্যকর চিকিৎসা না থাকলেও এটি টিকাপ্রতিরোধযোগ্য। এ কারণে যেসব দেশে বর্তমানে প্রাদুর্ভাব চলছে এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের ভ্রমণের আগে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু ঢাকা শহরেই কমপক্ষে ৭০০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ