বুধবার, আগস্ট ২৬, ২০২৬

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকায় জোরদার নিরাপত্তা, ৭৩ গির্জায় গোয়েন্দা নজরদারি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকায় বড়দিন (২৫ ডিসেম্বর) ও ইংরেজি বর্ষবিদায়–নববর্ষবরণ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর ৭৩টি গির্জায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি থার্টি ফার্স্ট নাইটে সড়কে গাড়ি রেসিং করলে তাৎক্ষণিকভাবে গাড়ি জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, বড়দিন উপলক্ষে রাজধানীর ৭৩টি গির্জায় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোটরকার রেসিং থেকে বিরত থাকতে হবে। কেউ রেসিং করলে তার গাড়ি জব্দ করা হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে পূর্বানুমোদন নিতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য চলবে না এবং পটকা ও বিস্ফোরকের বেচাকেনা বন্ধে কঠোর নজরদারি রাখতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ডিএমপির যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ