শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণের ২য় পর্ব সম্পন্ন

পাঠক প্রিয়

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, প্রধান কার্যালয়, ঢাকা “করোনার কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচী” হাতে নিয়েছে। উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ১৭ মে ২০২০, রোজ রবিবার সকাল ১১.০০ টায় অসহায় গরীব মানুষের মাঝে মতিঝিল টিএন্ডটি কলেজ প্রাঙ্গনে ত্রাণ বিতরণের ২য় পর্ব সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংকের সম্মানিত সভাপতি মোঃ আলাউদ্দিন,জেনারেল ম্যানেজার (অবঃ), সাধারণ সম্পাদক এস.এম. লুৎফর রহমান (এজিএম), প্রেসিডিয়াম মেম্বার শরীয়ত উল্ল্যাহ (ডিজিএম), মুন্সী জাহিদুল রশীদ (ডিজিএম), বাবুল হাওলাদার (এজিএম) এবং সহ সভাপতি সাইফুল ইসলাম (এজিএম) ,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

২০০ (দুইশ) এর অধিক দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেয়াঁজ, লবণ, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জেলা ভিত্তিক ৫০ (পঞ্চাশ) টি প্রিন্সিপাল অফিস কমিটি কেন্দ্রের ন্যায় তাদের ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছে । -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ