রবিবার, আগস্ট ৩০, ২০২৬

বগুড়া-৬: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

গুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বিপুল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৪৯টি কেন্দ্রের মধ্যে ১৪৯টি কেন্দ্রে ভোট গণনার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে পরাজিত করেছেন, যিনি পেয়েছেন ৭৩ হাজার ১৮০ ভোট। একটি কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকল ১৫০টি কেন্দ্রেই জয় পেয়েছেন। তিনি বলেন, “বগুড়ার মানুষ তাদের ঘরের সন্তানকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন।”

এর আগে নির্বাচনী মাঠে তারেক রহমানের সমর্থনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। এই জয়ের মাধ্যমে তিনি নতুন সংসদে বগুড়ার প্রতিনিধিত্ব করবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ