বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ, ৯ এপ্রিল ভোটগ্রহণ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণকে সামনে রেখে ইতোমধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

ইসি সূত্র জানায়, বগুড়া সদর উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ১৫০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে সাধারণ ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং পোস্টাল ব্যালট ভোটার ৩ হাজার ৭৩৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

নির্বাচন পরিচালনার জন্য মোট ৮৩৫টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে। সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ভোটগ্রহণের সকল আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রেজাউল করিম বাদশা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এ আসন থেকে নির্বাচিত হন। তবে একাধিক আসনে জয়ী হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

একই দিনে শেরপুর-৩ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ