শনিবার, আগস্ট ২৯, ২০২৬

 ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিলেন ডা. জাকির নায়েক

পাঠক প্রিয়

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পর এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ফ্রান্সের সকল সেবা ও পণ্য বয়কট করতে সারা বিশ্বের সকল মুসলমানের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েক বলেন,‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার কারণে আমাদের সকলের উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।’

এ সময় তিনি তার পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য ও সেবাদানকারী কোম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহূর্তেই তা কয়েক লাখ প্রতিক্রিয়ায় ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে রীতিমতো সরগরম মুসলিম বিশ্ব।

এর আগে ম্যাক্রোঁর ইসলাম এবং মুসলমানবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রথমবার পণ্য বয়কটের ডাক আসে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে। কাতারের ব্যবসায়ীরা ফরাসি পণ্য দোকান থেকে বের করে ফেলে দিচ্ছেন, আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছেন। আবার অনেকেই নতুন অর্ডার বাতিল করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম এবং মুসলমানদের আক্রমণ করায় ম্যাক্রোঁর নিন্দা জানিয়েছেন।

ম্যাক্রোঁর এমন কাণ্ডের পর বেশ কয়েকটি আরব দেশ ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। এরপরই টনক নড়ে ফ্রান্সের। এবার তারা আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে। ফ্রান্সের পণ্য বয়কট না করার অনুরোধ জানিয়ে ২৫ অক্টোবর একটি বিবৃতিও প্রকাশ করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমা না চাইলে অ্যামাজন বনে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে জি-সেভেনের দুই কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে একজনের ভুল সিদ্ধান্তে বিশ্ব অ্যামাজনকে ধ্বংস হয়ে যেতে দেবে না বলে পাল্টা মন্তব্য করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

সূএ:নয়া দিগন্ত

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ